বিয়ের জন্য কেমন মেয়ে পছন্দ করবেন?
▌কেমন মেয়ে বিয়ে করবেন?
.
ইমাম গাযালী (রাহিমাহুল্লাহ) বলেন : মনীষীগণ বলেছেন, ধনী মেয়েকে বিয়ে করলে ৫ টি বিষয় অনিবার্য :
.
১ : মোহরানার উচ্চহার।
২ : বাসরঘরে গড়িমসি।
৩ : খেদমত না পাওয়া।
৪ : ব্যয়ভারের আধিক্য।
৫ : তালাকদানে অক্ষমতা।
.
বউয়ের সম্পদ না আবার হাতছাড়া হয়! পক্ষান্তরে গরীব মেয়ে কিন্তু এর বিপরীত।
.
তিনি (রাহিমাহুল্লাহ) আরো বলেন, ৪ টি ক্ষেত্রে স্ত্রী স্বামীর নিচে থাকা চাই। নইলে বউয়ের অবজ্ঞার পাত্র হতে হবে। যথা :
১ : বয়স।
২ : উচ্চতা।
৩ : সম্পদ।
৪ : বংশমর্যাদা।
.
আর ৪ ক্ষেত্রে হতে হবে স্বামীর উপরে :
১ : সৌন্দর্য।
২ : শিষ্টাচার।
৩ : তাকওয়া-পরহেযগারি।
৪ : স্বভাব-চরিত্র।
--- [ ইহ্ইয়াউ উলূমিদ্দীন। খণ্ড : ৩, পৃষ্ঠা : ৯৩ ]।
।▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

No comments