Attention

আমাদের এই ওয়েবসাইট এ প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট দেওয়া হবে এবং গল্প,উপন্যাস,স্ব্যাস্থ সেব সহ আরো অনেক কিছু পোস্ট করা হয়।পাশে থাকবেন ধন্যবাদ

বহুল আলোচিত ডিম বালকের টিভি সাক্ষাৎকার।

স্ট্রেলিয়ার এক সিনেটরের মাথায় ডিম ফাটিয়ে আলোচিত হয়েছিলেন ১৭ বছর বয়সী উইল কনোলি। সেই ঘটনার কানোলি পেয়েছিলেন ‘ডিম বালকের’ খেতাব।


গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে এক শেতাঙ্গ জঙ্গির গুলিতে ৫০ জন নিহত হওয়ার ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে অস্ট্রেলিয়ার উগ্র-ডানপন্থি রাজনীতিকবিদ  ফ্র্যাসার অ্যানিং অভিবাসীদেরকেই দোষী বানিয়ে দেন।
১৬ মার্চ মেলবোর্নে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে কথা বলতে গিয়ে কনোলির হাতে ‘ডিম হামলার’ শিকার হন সেই সিনেটর।
ঘটনার নয়দিন পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল টেন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “বুঝেছি যে আমি যা করেছি তা ঠিক হয়নি। তবে যাই হোক, সেই ডিম জনগণকে ঐক্যবদ্ধ করেছে।”
“কাউকে শারীরিকভাবে আক্রমণ করার কোনো কারণ নেই,” উল্লেখ করে ‘ডিম বালকের’ মন্তব্য, “আমি তার বক্তব্যের  প্রতিবাদ করেছি বলে মা খুশি হয়েছেন। কিন্তু, যেভাবে প্রতিবাদ করেছি তা তিনি মেনে নেননি।”
সাক্ষাৎকারটিতে কনোলি নিজেকে ‘মানবতাবাদী’ হিসেবে তুলে ধরেন। রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও জানান। আরও জানান, ডিম ফাটানোর সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সেই সিনেটরের বক্তব্য এক ঘণ্টা ধরে শুনেছিলেন।
কনোলি বলেন, “আমি ভাবিনি তিনি (সিনেটর) এভাবে আমার দিকে তেড়ে আসবেন। আমি ভেবেছিলাম সেখান থেকে হেঁটে হেঁটেই সটকে পড়বো। ভাবতেও পারিনি ঘটনাটি এতো আলোড়ন সৃষ্টি করবে।”
“ভেবেছিলাম আমার এই ঘটনা দেখে বন্ধুরা হাসাহাসি করবে। 
কিন্তু, ঘটনাটি এতোই বিব্রতকর ছিলো যে সবাই মসজিদে হামলার ঘটনাটির চেয়ে এ দিকেই বেশি মনোযোগ দিলো। আসলে আমাদের উচিত মসজিদে হামলার শিকার ব্যক্তিদের দিকে বেশ মনোযোগ দেওয়া,” যোগ করেন সেই ‘ডিম বালক’।

#create by 24popularnews

No comments

Theme images by RASimon. Powered by Blogger.