Attention

আমাদের এই ওয়েবসাইট এ প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট দেওয়া হবে এবং গল্প,উপন্যাস,স্ব্যাস্থ সেব সহ আরো অনেক কিছু পোস্ট করা হয়।পাশে থাকবেন ধন্যবাদ

বাস্তব মুখি ১৮+ গল্প || ক্যাম্পাসিয়ান পরিবার,

তারা দুজন সেম ডিপার্টমেন্টের কাপল ছিলো। আপুর বিয়ে হয়ে যায় গ্রাজুয়েশন এর পর পরই।

ভাইয়ের জব না থাকায় বিয়ে করতে পারে নি।

কিন্তু সমার্বতনে এসেছে দুজনই। সেই চেনামুখ, সেই হাসি আর সেই কোমল হাত নেই তার প্রিয়তমার।

তার প্রিয়তমা এখন স্বামী-সংসার নিয়ে ব্যস্ত সময় পার করে। গ্যাসের চুলোয় ভাত রাঁধে খুব ভোরে উঠে। হাতের আঙুলগুলো আগের মত সুন্দর নেই, দু একটা কাঁটাদাগ লেগে আছে। হয়ত সবজি কাটার সময় এমনভাবে কেটেছে।

সন্ধ্যার কোলাহলের ভিড়ে দাঁড়িয়ে ভাইয়াটা আপুর সেই হাত ধরেছে, আপু লজ্জাবোধ করছে। কী এক সংশয় মনে দানা বেঁধেছে..তখনই ভাই নরম স্বরে বললো, " হে অরুণী? চাকরি আমার হয়েছে। মিনিকেট চালের ভাত আর পোল্ট্রি মুরগি খেয়ে দুজন জীবনটা পাড়ি দিয়ে দিতে পারব।

তুমি কি তোমার স্বামীর সংসার ফেলে আসতে পারো না?"

আপু নিঃশ্চুপ। মনে হচ্ছে তাকে কঠিন পরীক্ষায় ফেলা হয়েছে। আপু প্রতিউত্তরে বললো,

"ছাত্রজীবনে তোমার সবগুলো এসাইনমেন্ট তুমি আমাকে দিয়ে করিয়েছো।আজকে আবার বিনা পরিশ্রমে বাচ্চার বাবা হবার সুযোগ খুঁজছো।

দুঃখিত, এতবড় এসাইনমেন্ট আমি তোমাকে করে দিতে পারব না।" :-D

© Shakhawat

No comments

Theme images by RASimon. Powered by Blogger.