Attention

আমাদের এই ওয়েবসাইট এ প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট দেওয়া হবে এবং গল্প,উপন্যাস,স্ব্যাস্থ সেব সহ আরো অনেক কিছু পোস্ট করা হয়।পাশে থাকবেন ধন্যবাদ

illegal Relationships is forbidden || অবৈধ ভালোবাসা হারাম,

অবৈধ প্রেম হারাম!
রাকিবুল এহছান মিনার

যতই থাকুক রসের আলাপ যতই লাগুক আরাম,
মনে রেখো পুরুষ নারীর অবৈধ প্রেম হারাম।
যতই লাগুক ভালো তাকে যতই গাঁথো মালা,
সইতে তোমায় হবেই হবে হারাম প্রেমের জ্বালা।

যতই থাকুক মিল সুনিবিড় দুইজনেরই মাঝে,
বাস্তবতায় সংসার করো আসবেনা তা কাজে।
যেথায় রবের রয়না রহম শান্তি সেথায় হয়না,
বিবেক দুয়ার খুলে গেলেই আবেগ বেঁচে রয়না।

যতই তুমি হিজাব করো পাঞ্জাবি দাও গায়ে,
মনে রেখো হারামই তা পুড়বে এরই দায়ে।
যতই মাথায় টুপি লাগাও বোরকা গায়ে ঘুরো,
মনে রেখো তুমি দোষি তখন আরো পুরো।

বিয়ের আগে ইসলামী প্রেম বলে নেইতো কিছু,
এসব করে করছো তুমি মান নিজেরই নিচু।
ভালো লাগা মনেই রাখো চাইলে করো বিয়ে,
মনে রেখো থাকবে ভালো রবের রহম নিয়ে।

বিয়ে ছাড়া কোন প্রেমের বৈধতা নেই জেনো,
হে তরুণের ঝাণ্ডাবাহী আইনটা রবের মেনো।
সময় হলে বিয়ে করো সহজ করো বিয়ে,
হে বাবা মা তোমরা সবাই শোন যে মন দিয়ে।

এই তোমার সন্তানেরা দেখতে যতো সরল,
সবার ভেতর যৌবনেরই উস্কানি দেয় তরল।
এই তোমাদের সামনে ওরা থাকে যতো সাধু,
বাস্তবতায় হয়তো ওরাই শয়তানেরও দাদু।

এই বয়সে তোমরা নিজেই ছিলেনা কি ভুলে?
ভেবে দেখো সব কথা তো যায়না বলা খুলে।
হালাল যতো কঠিন হবে সহজ হবে হারাম,
এই বয়সেই ভুল পথে যায় মনকে দিতে আরাম।

বাবা মাকে দিতে হবে এ বিষয়ে দৃষ্টি,
বিয়ের পরে রিযিক দিবেন যিনি করেন সৃষ্টি।
এ বিষয়ে দেরি করা নয় সমীচীন মোটে,
দেরি করে অনেক ক্ষেত্রে বদনামই যায় রটে।

তাইতো সবাই হও সচেতন ইসলামে রও মূলে,
অবৈধ প্রেম বন্ধ করো সাজো বিয়ের ফুলে।
সবাই এবার শপথ করে ধর্মে এসো ফিরে,
আলোয় ভরে উঠুক সমাজ অমানিশা চিরে।

(এমন বিয়ে দেখে সত্যিই হৃদয়টা ভরে গেলো,মহান রব অবৈধ প্রেম আর অধিক চাকচিক্যের বিয়ের নামে পর্দা ভঙ্গের গজব থেকে আমাদের হেফাজত করুক,আমীন

বিয়ে সহজ হোক,মসজিদে খেজুর বিতরন করে বিয়ে করতে পারার মতো সহজ হোক,বিয়ে সহজ হলেই কমে যাবে যুব সমাজের ৯০% অবক্ষয়,জাযাকাল্লাহ)

No comments

Theme images by RASimon. Powered by Blogger.