Attention

আমাদের এই ওয়েবসাইট এ প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট দেওয়া হবে এবং গল্প,উপন্যাস,স্ব্যাস্থ সেব সহ আরো অনেক কিছু পোস্ট করা হয়।পাশে থাকবেন ধন্যবাদ

ভারত,চীন ও পাকিস্তানের যুদ্ধে ভারত কে রোমিও দিয়ে সাহায্য করলো যুক্তরাষ্ট।

২৪ টি রোমিও হেলিকপ্টার ক্রয় করলো ভারত,যুক্তরাষ্ট্রের কাছ থেকে।


চীনের সামরিক শক্তিকে টেক্কা দেওয়ার জন্য ভারতের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে এগিয়ে এল যুক্তরাষ্ট্র। শত্রুপক্ষের সাবমেরিন লক্ষ্য করে হামলা চালাতেই বিশেষভাবে তৈরি এ হেলিকপ্টারগুলো।

সামরিক দুনিয়ায় এই হেলিকপ্টারকে সবাই ডাকেন রোমিও নামে। সাবমেরিন–ঘাতক এই হেলিকপ্টারগুলো অনুসন্ধান, উদ্ধার এবং নজরদারির কাজেও ব্যবহার করা যেতে পারে। এই হেলিকপ্টারের সাহায্যে মহাসমুদ্রে লুকিয়ে থাকা শত্রুর ডুবোজাহাজ বা সাবমেরিন আরও নির্ভুল লক্ষ্যে ধ্বংস করতে পারবে ভারত। ভারত মহাসাগরে বাড়তে থাকা চীনের প্রভাব নিয়ন্ত্রণে এই হেলিকপ্টার বিশেষ কার্যকর হবে বলে মত সামরিক বিশেষজ্ঞদের।

রোমিও হেলিকপ্টার বিক্রিতে সম্মতি দেওয়ার পাশাপাশি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ এলাকার রাজনৈতিক স্থিতাবস্থা, অর্থনৈতিক উন্নতি এবং শান্তির জন্য ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

লকহিড কোম্পানির হেলিকপ্টারগুলোর পোশাকি নাম এমএইচ ৬০ আর হলেও সামরিক দুনিয়ায় এগুলো রোমিও নামে পরিচিত। ভারত মহাসাগরে বাড়তে থাকা চীনের প্রভাব নিয়ন্ত্রণে এসব হেলিকপ্টার বিশেষ কার্যকর ভূমিকা রাখবে।

গত বছরেই এই হেলিকপ্টার কিনতে ভারতের পক্ষ থেকে প্রস্তাব যায় মার্কিন পররাষ্ট্র দপ্তরে। কারণ, লকহিড মার্টিন নামের একটি মার্কিন সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা এই হেলিকপ্টার বানালেও তা কিনতে লাগে মার্কিন সরকারের সম্মতি। গত বছরেই মার্কিন কংগ্রেসের কাছে ভারতের প্রস্তাব পাঠিয়ে দিয়েছিল সে দেশের পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই হেলিকপ্টার বিক্রি করা হলে প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের এক সহযোগিতা আরও শক্তিশালী হবে। ভারত-মার্কিন কৌশলগত সহযোগিতার ক্ষেত্রও আরও সম্প্রসারিত হবে।’

ভারতের হাতে থাকা পুরোনো আমলের সি-কিং হেলিকপ্টারের থেকে অনেক বেশি শক্তিশালী এমএইচ-৬০ আর মডেলের রোমিও। এসব হেলিকপ্টার পেলে আরও শক্তিশালী হবে ভারতের নৌবাহিনী। ভারত মহাসাগরের বুকে লুকিয়ে সাবমেরিন পাঠানো আর অতটা সহজ হবে না প্রতিবেশী বা শক্তিশালী দেশগুলোর। ভারত মহাসাগরজুড়ে চীনের পাশাপাশি টহল দেবে ভারতও, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হবে যুক্তরাষ্ট্রের জন্য।

চীন ও পাকিস্তানের জন্য বলতে গেলেই পুরো বিপদ,কারন ২ দেশই পারমাণবিক দেশ,সাথে ভারত ও কিন্তু ভারত কে আর হেও করা যাবে না কোন কাজ থেকে,কারন যুদ্ধ সাবমেরিন এর সাথে যুদ্ধ হেলিকপ্টার ও আছে।

#24popularnews.Tk

No comments

Theme images by RASimon. Powered by Blogger.