Attention

আমাদের এই ওয়েবসাইট এ প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট দেওয়া হবে এবং গল্প,উপন্যাস,স্ব্যাস্থ সেব সহ আরো অনেক কিছু পোস্ট করা হয়।পাশে থাকবেন ধন্যবাদ

রাশিয়ার সঙ্গে ষড়যন্ত্রের অপবাদ থেকে কি রেহাই পাবে ট্রাম্প..?

বশেষে মুক্তি ট্রাম্প কি মুক্তি পাবে...


২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকাজে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে গোপন   পরামর্শ করেননি বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। ওই নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। হিলারিকে হারাতে ট্রাম্প রাশিয়ার সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন বলে একটি প্রতিবেদনে বলা হয়।
আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, কংগ্রেসের জন্য প্রতিবেদনটির সারসংক্ষেপ তৈরি করেন দেশটির প্রধান আইন কর্মকর্তা উইলিয়াম বার।
এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ট্রাম্প টুইটে লিখেছেন, ‘কোনো গোপন আঁতাত নেই, কোনো প্রতিবন্ধকতা নেই।’
এর আগে বহুবার ট্রাম্প এই তদন্তকে ‘ডাইনির শিকার’ বলেছেন। গতকাল এই তদন্তকে ‘অবৈধভাবে মর্যাদাহানির ব্যর্থ চেষ্টা’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘এটা লজ্জাজনক যে দেশকে এর মধ্য দিয়ে যেতে হয়েছে।’
দুই বছরের তদন্তের পর প্রতিবেদনটি তৈরি করেছেন মুলার। প্রতিবেদনে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কয়েকজন সাবেক সহযোগীর সাজা ভোগ ও অভিযুক্ত হওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হয়েছে।
মুলার বলেছেন, ‘যেহেতু প্রতিবেদনটিতে ট্রাম্প নিরপরাধ প্রমানিত হয়নি,তাই তাকে এই দোষ থেকেও মুক্তি দেওয়া হচ্ছে না।
প্রতিবেদনটির সারসংক্ষেপে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত কর্মকর্তারা রাশিয়ার সঙ্গে ষড়যন্ত্র করেছেন বা জেনে–বুঝে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন—এমন কিছু খুঁজে পাননি।
বিচারে প্রেসিডেন্ট বাধা দিয়েছেন—এমন অভিযোগ প্রমাণে যথেষ্ট সাক্ষ্য ছিল না। তিনি জানান, পুরো প্রতিবেদন থেকে তিনি আরও কিছু তথ্য প্রকাশ করবেন। তবে কিছু তথ্য প্রকাশে বিধিনিষেধ রয়েছে।
অনেক রাজনৈতিক দল বলেছে উইলিয়াম বারের লিখিত সারসংক্ষেপটি অনে প্রশ্ন বিদ্ধ।
অন্যদিকে, এই প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প শিবিরে জয়ধ্বনি শুরু হয়ে গেছে। রিপাবলিকান সিনেটর মিট রমনি এটিকে ‘সুসংবাদ’ উল্লেখ করে টুইটারে লেখেন, ‘এখন সময় দেশকে আরও এগিয়ে নেওয়ার।’
ট্রাম্পের ব্যক্তিগত কিছু লোক বলেছেন,
এই বার্তাটি তাদের অনের উপকার করেছে।
ট্রাম্প কে নির্দোষ বলে প্রমানিত হওয়ার কথা বুজাচ্ছে বার্তাটি।

#Power By 24PopuLarnew

No comments

Theme images by RASimon. Powered by Blogger.